ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

ফিল্মি স্টাইলে এসএসসি পরীক্ষার্থী অপহরণ, ভাইরাল ভিডিওতে তোলপাড়

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারীপাড়ায় এসএসসি পরীক্ষার্থীকে বাড়ি থেকে অপহরণের একটি নাটকীয় ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে ওই ছাত্রী পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পরই ঘটে ঘটনাটি।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অভিভাবকদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে

ভুক্তভোগী শিক্ষার্থী মাশরুবা আক্তার মিম গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মোটরসাইকেলযোগে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ বাড়িতে হামলা চালায়। তারা মিমের বাবা-মাকে মারধর করে এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। একপর্যায়ে তারা মিমকে টেনেহিঁচড়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।

ঘটনার একটি ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক জনমনে উদ্বেগ তৈরি হয়।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে বিকেল ৫টার দিকে পার্শ্ববর্তী কামারদহ ফেলুপাড়া গ্রাম থেকে ভুক্তভোগী মিমকে উদ্ধার করে। এ সময় প্রধান অভিযুক্ত সঞ্চয় (মোঘলটুলী গ্রামের রাফিউল ইসলাম রাফির ছেলে) গ্রেপ্তার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, “ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পেছনে জড়িত অন্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ফিল্মি স্টাইলে এসএসসি পরীক্ষার্থী অপহরণ, ভাইরাল ভিডিওতে তোলপাড়

Update Time : ০৬:৩৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

প্রিন্ট করুন :