ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

বন্ধুর সাথে আবাসিক হোটেলে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

বগুড়ায় বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই স্কুলছাত্রী শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার শহরের একটি আবাসিক হোটেলে এ ধর্ষণের ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই কিশোরী বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত বগুড়া সদরের নামুজা গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা জানান, তার মেয়ের সঙ্গে পাশের গ্রামের এক কিশোরের মুঠোফোনের মাধ্যমে বন্ধুত্ব গড়ে ওঠে। সকালে স্কুলে যাওয়ার কথা বলে কিশোরীটি তার ছেলে বন্ধুর সঙ্গে বগুড়া সদরের একটি ইকো পার্কে ঘুরতে যায়। সেখান থেকে তাকে প্রলোভন দেখিয়ে শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই ছেলের বন্ধু। পরে বিকেলে বাড়ির ফেরার পথে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে সেই ছেলে বন্ধু পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা কিশোরীকে উদ্ধার করে স্বজনদের খবর দিলে পরে তাকে হাসপাতালে নেয়া হয়।
বুধবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানা পুলিশের ওসি এসএম মঈনউদ্দিন।

এ বিষয়ে বগুড়া সদর থানা পুলিশের ওসি এস এম মঈনউদ্দিন বলেন, ভুক্তভোগী কিশোরী আশঙ্কামুক্ত রয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। সূত্র- আরটিভি

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বন্ধুর সাথে আবাসিক হোটেলে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

Update Time : ০৩:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

প্রিন্ট করুন :