ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার

কালকিনিতে ভাড়ায় মারামারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত,আহত-৫

  • Reporter Name
  • Update Time : ০১:০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ২৭ Time View

সৈয়দ নুর আহসান

মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় ভাড়ায় মারামারি করতে এসে ক্ষুব্ধ লোকজনের গণধোলাইয়ে মো. তাইজুল সরদার (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত তাইজুল সরদার মাদারীপুর জেলার ঝাউদি ইউনিয়নের কুলপদ্দি গ্রামের রুস্তম সরদারের ছেলে। তিনি আলীনগর ইউনিয়নের বিতর্কিত ‘মানিক সরদার হত্যা মামলার’ এজাহারভুক্ত আসামি ছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে নিহত তাইজুল সরদারের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একদল যুবক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এবং বোমা বিস্ফোরণ ঘটিয়ে কালিগঞ্জ এলাকায় সাধারণ মানুষের ওপর সন্ত্রাসী হামলা চালায়। হামলাকারীদের এলোপাতাড়ি হামলায় ৫ জন স্থানীয় বাসিন্দা গুরুতর আহত হন।

এ সময় এলাকার সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে হামলাকারীদের ধাওয়া দিলে অন্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হলেও তাইজুল স্থানীয়দের হাতে আটক হন। পরে উত্তেজিত জনতার গণধোলাইয়ে ঘটনাস্থলেই বা চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

​স্থানীয়দের অভিযোগ, তাইজুল ইসলাম দীর্ঘদিন ধরে দলবল নিয়ে টাকার বিনিময়ে আলীনগর এলাকায় এসে বিভিন্ন বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়ে আসছিলেন।

​তবে নিহতের পরিবারের দাবি, তাইজুলকে পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। নিহতের ভাই ও পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন, “মিলন সরদার ও আউয়াল সরদার ডেকে নিয়ে তাইজুলকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।” তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত মিলন সরদারসহ সব অভিযুক্তদের ফাঁসির দাবি জানান।

​অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মিলন সরদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কালকিনিতে ভাড়ায় মারামারি করতে এসে হত্যা মামলার আসামি নিহত,আহত-৫

Update Time : ০১:০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :