ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে হবিগঞ্জে অ্যাডিশনাল ডিআইজির পরিদর্শন

  • Reporter Name
  • Update Time : ০৮:০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ২০ Time View

হবিগঞ্জ প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় হবিগঞ্জ জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রাইম ম্যানেজমেন্ট) নাছির উদ্দিন আহমেদ।

সোমবার (১৯ অক্টোবর) তিনি হবিগঞ্জ সদর ও চুনারুঘাট থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ সরেজমিন পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনের আগে অ্যাডিশনাল ডিআইজি নাছির উদ্দিন আহমেদ হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশ সুপার মো. তারেক মাহমুদ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে তিনি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন রাখতে পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ধরনের পরিদর্শনের মাধ্যমে মাঠপর্যায়ের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সরাসরি ধারণা নেওয়া এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় জোরদার করার সুযোগ তৈরি হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস.এম. মনসুর মুসাসহ হবিগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা পুলিশের পক্ষ থেকে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে এ পরিদর্শনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে হবিগঞ্জে অ্যাডিশনাল ডিআইজির পরিদর্শন

Update Time : ০৮:০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :