ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার

মাদারীপুরে প্রতিবন্ধী ভিক্ষুকের কুঁড়েঘরে সিঁধ কেটে চুরি, সর্বস্ব হারিয়ে দিশেহারা জলিল

  • Reporter Name
  • Update Time : ০৫:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • ৩৭ Time View

সৈয়দ নুর আহসান

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে চোর চক্রের নির্মমতার শিকার হয়েছেন এক অসহায় প্রতিবন্ধী ভিক্ষুক। উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর বেপারীকান্দি এলাকায় শারীরিক প্রতিবন্ধী আব্দুল জলিলের কুঁড়েঘরে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। ভিক্ষা করে জমানো চাল ও সামান্য গচ্ছিত টাকা হারিয়ে এখন চরম অসহায় দিন কাটাচ্ছেন তিনি।

​স্থানীয় সূত্রে জানা যায়, কালাই সরদারের চর এলাকার বাসিন্দা আব্দুল জলিল দীর্ঘ ৮-১০ বছর ধরে শারীরিক অক্ষমতার কারণে লাঠিতে ভর করে চলাফেরা করেন।

উপার্জনের অন্য কোনো উপায় না থাকায় ভিক্ষাবৃত্তি করেই কোনোমতে জীবন ধারণ করে আসছিলেন তিনি। গত রাতে চোর চক্র তাঁর মাটির ঘরের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে এবং কষ্টার্জিত ভিক্ষার চাল ও সঙ্গে থাকা শেষ সম্বলটুকু নিয়ে যায়।

সকালে উঠে ঘরের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন জলিল। সর্বস্ব হারিয়ে দিনভর শুধুই আহাজারি করছেন এই সহায়-সম্বলহীন বৃদ্ধ।

​একজন অসহায় শারীরিক প্রতিবন্ধীর শেষ সম্বলটুকু চুরি হয়ে যাওয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে বইছে তীব্র নিন্দার ঝড়।

অপরাধীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার পাশাপাশি অসহায় জলিলের পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাদারীপুরে প্রতিবন্ধী ভিক্ষুকের কুঁড়েঘরে সিঁধ কেটে চুরি, সর্বস্ব হারিয়ে দিশেহারা জলিল

Update Time : ০৫:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :