ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

দুর্গাপূজায় বিশৃঙ্খলা ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান আলতাফ হোসেন চৌধুরীর

  • Reporter Name
  • Update Time : ০৬:৪০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৩৮ Time View

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

তিনি বলেছেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। তাঁর দাবি, ডিসেম্বর পর্যন্ত এ ধরনের পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলতে পারে। সংঘাতের সুযোগ নিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানি আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আলতাফ হোসেন চৌধুরী।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষ সতর্ক রয়েছে। ফলে এ ধরনের পরিস্থিতি সৃষ্টির সুযোগ কেউ পাবে না বলে তিনি মনে করেন।

উপজেলা বিএনপির অন্যতম সদস্য মো. জহিরুল ইসলাম খোকনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক জে এম আনিসুর রহমান, পটুয়াখালী জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী অধ্যাপক লায়লা ইয়াসমিন এবং জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভানেত্রী জেসমিন জাফর।

এ ছাড়া পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান, দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপুসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

দুর্গাপূজায় বিশৃঙ্খলা ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান আলতাফ হোসেন চৌধুরীর

Update Time : ০৬:৪০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :