ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

পবিপ্রবিতে বেতন বিলিং সফটওয়্যার উদ্বোধন, অটোমেশনে আসছে শিক্ষার্থীসেবা

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৫১ Time View

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) চালু হয়েছে অ্যাকাউন্টস অটোমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় স্যালারি বিলিং সফটওয়্যার। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা প্রতি মাসে তাঁদের বেতন ও অন্যান্য ভাতার তথ্য স্বয়ংক্রিয়ভাবে জানতে পারবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কার্যক্রম এবং শিক্ষার্থীদের সেবাসংশ্লিষ্ট কাজ পর্যায়ক্রমে অটোমেশনের আওতায় আনার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সফটওয়্যারটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এ সফটওয়্যারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মাসিক বেতন ও অন্যান্য ভাতার তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ ও সরবরাহ করা হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা ই-মেইলের মাধ্যমেও এসব তথ্য পাবেন। এতে বেতনসংক্রান্ত তথ্যপ্রাপ্তি সহজ হবে এবং হিসাব শাখার কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ শাখা ও দপ্তরগুলোকে পর্যায়ক্রমে অটোমেশন সফটওয়্যারের আওতায় আনা হবে। এর অংশ হিসেবে হিসাব শাখায় স্যালারি বিলিং সফটওয়্যার চালু করা হয়েছে।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শাখা, শিক্ষা শাখা, কেন্দ্রীয় গ্রন্থাগার, পরিবহন শাখা ও সংস্থাপন শাখার কার্যক্রম অটোমেশনের আওতায় আনা হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের সেবাসংশ্লিষ্ট কাজেও অটোমেশন চালু করা হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, আইসিটি পরিচালক ড. মো. শামসুজ্জামান সবুজ এবং বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিআরইএন) প্রধান নির্বাহী মোহাম্মদ তাওরিত উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগ ও শাখাপ্রধানেরা অনুষ্ঠানে অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও শিক্ষার্থীসংশ্লিষ্ট কাজে অটোমেশন চালু হলে সেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করা, দাপ্তরিক জটিলতা কমানো এবং কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

পবিপ্রবিতে বেতন বিলিং সফটওয়্যার উদ্বোধন, অটোমেশনে আসছে শিক্ষার্থীসেবা

Update Time : ০৫:৪৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :