নিজস্ব প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন সফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুশতাক আহম্মেদ।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাংবাদিক সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মাহাদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফাহিম, সাংগঠনিক সম্পাদক জয় ভাঙ্গী, অর্থ সম্পাদক মোসাফেসসেরুল হক তন্ময়, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারহান সাদিক রাহাত, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, সহদপ্তর সম্পাদক মো. সফিউল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য তাবরীজ আল আমীন ও মাসুদা আক্তার রুপা।
নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, অধ্যাপক ড. খোকন হোসেন এবং সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিম।
এ সময় পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন দুমকি প্রেসক্লাবের প্রচার সম্পাদক কাজী জুবায়ের ইসলাম সোহান।
নবগঠিত কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা চর্চা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
Reporter Name 




















