ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার

রাউজানে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৫:২৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৪১ Time View

চট্টগ্রাম প্রতিনিধিঃ নারীর ক্ষমতায়ন, অধিকার ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের রাউজানে অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে রাউজান উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাহাতুল ইসলাম। তিনি ফ্যামিলি কার্ড কর্মসূচির লক্ষ্য, পরিবারের তথ্য সংগ্রহ, উপকারভোগী নির্বাচন ও ভাতা প্রদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি জানান, সরকারের এ কর্মসূচির আওতায় পরিবারের নারীপ্রধানদের নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তবে আর্থসামাজিক অবস্থা যাচাই-বাছাই করে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী যোগ্য নারী পরিবারপ্রধানদের ভাতা প্রদান করা হবে। এ লক্ষ্যে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক তথ্য সংগ্রহ করবেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন। তাঁরা জানান, রাউজানের হলদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি এলাকায় এ কার্যক্রম পরিচালিত হবে।

এ সময় তাঁরা ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি পরিবারের সঠিক তথ্য প্রদান এবং কর্মসূচি বাস্তবায়নে জনগণকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান।

সভায় রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম ও তৈয়ব চৌধুরী, বর্তমান সভাপতি কাজী সরোয়ার খান মনজু, মোহাম্মদ সাব্বির হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সরকারের এ উদ্যোগের মাধ্যমে পর্যায়ক্রমে যোগ্য নারী পরিবারপ্রধানদের সামাজিক সুরক্ষার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রাউজানে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

Update Time : ০৫:২৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :