ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার

দুমকিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

  • Reporter Name
  • Update Time : ০৭:৪৯:২০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ৫২ Time View

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলায় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ (এ+) প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) দুমকি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আংগারিয়া শিক্ষা উন্নয়ন সংঘের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সাফায়েত হোসেন সাগর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রোটারিয়ান প্রকৌশলী এম এ হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুমকি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম ও দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন।

আংগারিয়া শিক্ষা উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুমকি সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, অধ্যক্ষ মো. জসীম উদ্দিন, অধ্যক্ষ মো. জামাল হোসেন, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান আশরাফ এবং একজন শিক্ষার্থী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘আজকের সকালটি অত্যন্ত আনন্দের ও গৌরবের। প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের এভাবে মূল্যায়ন ও উৎসাহিত করার জন্য আংগারিয়া শিক্ষা উন্নয়ন সংঘকে ধন্যবাদ জানাই।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আজ তোমরা যে গৌরব অর্জন করেছ, তা কেবল তোমাদের একার সাফল্য নয়। এর পেছনে রয়েছে তোমাদের মা-বাবার অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং শিক্ষকদের সঠিক নির্দেশনা। মনে রাখতে হবে, জিপিএ-৫ বা এ-প্লাস পাওয়াই জীবনের একমাত্র লক্ষ্য কিংবা শেষ গন্তব্য নয়। এটি দীর্ঘ শিক্ষাজীবনের একটি সুন্দর শুরু মাত্র। জীবনের আসল পরীক্ষা এখনো সামনে।’

তিনি আরও বলেন, মেধার সঙ্গে কঠোর পরিশ্রম ও সততার সমন্বয় ঘটাতে পারলেই শিক্ষার্থীরা প্রকৃত অর্থে ভালো শিক্ষার্থী ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানের পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং ভালো ফলাফলের স্বীকৃতি দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় দুমকি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দুমকিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

Update Time : ০৭:৪৯:২০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :