ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার

পঞ্চগড়ে ডিবির অভিযানে ৪ কেজি গাঁজা সহ,গ্রেপ্তার-১

  • Reporter Name
  • Update Time : ১১:০১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৫১ Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চার কেজি গাঁজাসহ মো. হারুন অর রশিদ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের নহলিয়া পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার হারুন অর রশিদ ওই ইউনিয়নের নহলিয়া (পাইকপাড়া) গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলা ডিবি পুলিশের একটি দল নহলিয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় হারুন অর রশিদের বসতবাড়ির পূর্ব পাশে ধানক্ষেতের মাঝখান থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে পঞ্চগড় জেলা ডিবি পুলিশের এসআই মো. মাসুম বিল্লাহর নেতৃত্বে এসআই মো. আরিফুর রহমান, এসআই মো. সাদেকুল ইসলাম, এএসআই আবুল কালাম, এএসআই আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে এর আগেও মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

পঞ্চগড় জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত কবির জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক নির্মূলে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পঞ্চগড়ে ডিবির অভিযানে ৪ কেজি গাঁজা সহ,গ্রেপ্তার-১

Update Time : ১১:০১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :