ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে কালকিনিতে বিক্ষোভ, বাড়িতে অগ্নিসংযোগ

  • Reporter Name
  • Update Time : ১০:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৫৫ Time View

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী ঝাড়ু মিছিল করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের মধ্যেরচর সাহেবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই গ্রামের পাঁচ বছর বয়সী এক শিশুকে বাড়িতে একা পেয়ে একই গ্রামের হাবুল শিকদার (৫৭) ধর্ষণের চেষ্টা করেছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি এলাকায় জানাজানি হলে অভিযুক্ত ব্যক্তি আত্মগোপনে চলে যান। পরে বিষয়টি আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি এবং থানায় মামলা না করার জন্য বিভিন্ন ব্যক্তির মাধ্যমে ভুক্তভোগী পরিবারকে চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সোমবার সন্ধ্যায় স্থানীয় প্রায় পাঁচ শতাধিক মানুষ ভুক্তভোগী পরিবারের সঙ্গে নিয়ে অভিযুক্তের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল বের করেন। মিছিল শেষে একপর্যায়ে বিক্ষুব্ধ কয়েকজন অভিযুক্ত হাবুল শিকদারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কালকিনি উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, “হাবুল শিকদার আমার শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা করেছে। আমি এর বিচার চেয়েও বিচার পাইনি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী তার বাড়িতে অগ্নিসংযোগ করেছে। আমি থানায় অভিযোগ করেছি।

এদিকে, অভিযুক্ত হাবুল শিকদার ও তার পরিবারের সদস্যদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাদের বক্তব্যও পাওয়া সম্ভব হয়নি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে কালকিনিতে বিক্ষোভ, বাড়িতে অগ্নিসংযোগ

Update Time : ১০:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :