ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

সুন্দরবনে জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১০:৫৬:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৪৬ Time View

শেখ রায়হান হোসেন

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের সুন্দরবনে কয়লাবাহী লাইটার জাহাজের ধাক্কায় নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হওয়া জেলে মোস্তফা মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে মোংলার পশুর নদীর ইন্দুরকোলা এলাকা থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া ও ভদ্রা নদীর মধ্যবর্তী চাওলাবগীর মুখে এ দুর্ঘটনা ঘটে। সেখানে একটি অজ্ঞাতনামা কয়লাবাহী লাইটার জাহাজ মোস্তফা মাঝির মাছ ধরার নৌকায় ধাক্কা দেয়। এতে মোস্তফাসহ নৌকায় থাকা তিন জেলে নদীতে পড়ে যান।

এ সময় অপর দুই জেলে শুকুর আমিন ও সানাউল্লাহ সানি সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন মোস্তফা মাঝি। পরে তাঁর সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়।

নিহত মোস্তফা মাঝি পিরোজপুরের কাউখালী উপজেলার শয়না গ্রামের অজেদ মাঝির ছেলে।

চাঁদপাই নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের দুই ছেলে মোংলায় এসেছেন। তাঁদের সঙ্গে কথা বলা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তবে জেলেদের নৌকায় ধাক্কা দেওয়া লাইটার জাহাজটির পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

সুন্দরবনে জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

Update Time : ১০:৫৬:১৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :