ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

বায়োমেট্রিক ছাপ জালিয়াতি করে সিম নিবন্ধন, বাগেরহাটে আটক-৩

  • Reporter Name
  • Update Time : ১১:৪৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৬২ Time View

শেখ রায়হান হোসেন

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে বিভিন্ন মোবাইল অপারেটরের সিম নিবন্ধনের অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রাহকের বায়োমেট্রিক তথ্য জালিয়াতির মাধ্যমে সিম উত্তোলন করে সেগুলো আর্থিক অপরাধে জড়িত ব্যক্তিদের কাছে চড়া দামে বিক্রি করতেন তাঁরা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামের মো. মামুন আলী খাঁ (৩০), মো. জিহাদ বিশ্বাস (২৩) ও মো. লিটু বিশ্বাস বাবু (২২)।

অভিযানকালে তাঁদের কাছ থেকে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মেশিন, চারটি ইউএসবি পোর্ট, গ্রামীণফোনের ২১টি সিম কার্ড, ফিঙ্গারপ্রিন্টের বায়োমেট্রিক ছাপযুক্ত ১৪১টি রাবারের কিট, প্লাস্টিক পেপারে সংরক্ষিত বায়োমেট্রিক ছাপযুক্ত ছয়টি নমুনা, সিম নিবন্ধনে ব্যবহৃত কাগজের মার্কিং টেপ এবং তিনটি স্মার্টফোন জব্দ করা হয়।

বাগেরহাটের পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম বলেন ,আটক ব্যক্তিরা স্মার্টফোনে স্মার্ট বিএল ও ককপিট অ্যাপস এবং উদ্ধার করা যন্ত্রপাতি ব্যবহার করে ফিঙ্গারপ্রিন্ট ক্লোনের মাধ্যমে বিভিন্ন কোম্পানির সিম নিবন্ধন করতেন। পরে এসব সিম আর্থিক অপরাধে জড়িত ব্যক্তিদের কাছে উচ্চমূল্যে বিক্রি করতেন।
তিনি বলেন, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে গ্রাহকদের ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে অবৈধভাবে বিভিন্ন মোবাইল অপারেটরের সিম উত্তোলন করে আসছিল। এসব সিম ব্যবহার করে আর্থিক অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, এর আগে সম্প্রতি বায়োমেট্রিক জালিয়াতির মাধ্যমে সিম রিপ্লেসমেন্ট করে অর্থ আত্মসাতের অভিযোগে একটি চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছিল জেলা গোয়েন্দা পুলিশ। বাগেরহাটে এ ধরনের আরও চক্র সক্রিয় থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

বায়োমেট্রিক ছাপ জালিয়াতি করে সিম নিবন্ধন, বাগেরহাটে আটক-৩

Update Time : ১১:৪৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :