ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

বাবুগঞ্জে গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় কলেজ শিক্ষক আটক

  • Reporter Name
  • Update Time : ১১:৪৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৭৯ Time View

সৈয়দ নুর আহসান

বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর ডিগ্রি কলেজের এক প্রভাষককে গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাবুগঞ্জের শরিকল বাজার এলাকায়।

​আটককৃত শিক্ষকের নাম মোকাদ্দেছুর রহমান। তিনি আগরপুর ডিগ্রি কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক এবং নাটোর জেলার লালপুর থানার সালামপুর ইউনিয়নের সাধুপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, মোকাদ্দেছুর রহমান শরিকল বাজার এলাকায় বেশ কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতেন। সে সুবাদে সরিকল গ্রামের অসুস্থ আজাদ হাওলাদারের (৫০) স্ত্রীর সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে। গত দুই মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল বলে এলাকায় গুঞ্জন ছিল। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে তারা ওই গৃহবধূর ঘরে গিয়ে শিক্ষক ও নারীকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় বিক্ষুব্ধ জনতা শিক্ষককে আটক করে গণধোলাই দেয়।

​পরবর্তীতে ঘটনার সত্যতা স্বীকার করেন অভিযুক্ত শিক্ষক ও সংশ্লিষ্ট নারী।

​এ বিষয়ে আগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবায়দুল হক শাহীন জানান, ঘটনাটি জানার পরপরই জরুরি সভা আহ্বান করা হয়েছে। অভিযুক্ত প্রভাষক মোকাদ্দেছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এছাড়া ঘটনা তদন্তে প্রভাষক আমিনুল ইসলাম খসরুকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

বাবুগঞ্জে গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় কলেজ শিক্ষক আটক

Update Time : ১১:৪৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :