ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক কলাপাড়ায় কবিরাজের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার

কৃষকদের সমস্যা সমাধানে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে—পবিপ্রবি ভিসি

  • Reporter Name
  • Update Time : ০৫:১৪:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৩ Time View

মোঃ সজিব সরদার

নিজস্ব প্রতিবেদকঃ কৃষকদের মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা সমাধান ও প্রয়োজনীয় পরামর্শ দিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘ওয়ানস্টপ সার্ভিস’ চালু করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।

কৃষক প্রশিক্ষণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

ভাইস-চ্যান্সেলর বলেন, ‘কৃষকরা দেশের প্রাণ। কৃষকরা স্বাবলম্বী ও স্বনির্ভর হলে দেশও স্বয়ংসম্পূর্ণ হবে।’ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ অঞ্চলের কৃষকবান্ধব ও কৃষিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, কৃষকদের মাঠপর্যায়ের কৃষিকাজে মাটি, বীজ, সার ও কীটনাশকের সঠিক মাত্রায় প্রয়োগ, অর্গানিক সারের ব্যবহার বৃদ্ধি এবং কৃষি সংক্রান্ত অন্যান্য সমস্যার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিতে শিক্ষক ও গবেষকদের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ে একটি ‘ওয়ানস্টপ সার্ভিস’ চালু করা হবে। এর মাধ্যমে এ অঞ্চলের কৃষকরা সরাসরি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের পরামর্শ ও সহযোগিতা নিতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের বনায়ন ও সৌন্দর্যবর্ধন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পবিপ্রবির প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাসুদুর রহমান।

সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে ৬০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে পবিপ্রবি উদ্ভাবিত বিভিন্ন জাতের ১০টি করে গাছের চারা প্রত্যেক কৃষকের মাঝে উপহার হিসেবে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান খামার তত্ত্বাবধায়ক ও ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব মো. আরিফুর রহমান, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ এবং উপ-পরিচালক মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কৃষকদের সমস্যা সমাধানে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে—পবিপ্রবি ভিসি

Update Time : ০৫:১৪:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :