ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

দুমকিতে মাদকবিরোধী অভিযান, সেবনকারী যুবকের কারাদণ্ড ‎

  • Reporter Name
  • Update Time : ০৭:১৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৩ Time View

‎
‎দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে গাঁজা সেবনের সময় মো. হাবিব হাওলাদার (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
‎
‎রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আমির হোসেনের রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দায়িত্ব পালনকালে দুমকি থানার উপপরিদর্শক (এসআই) মো. সজিব হোসেন সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় গেলে স্থানীয় লোকজনের সহায়তায় হাবিব হাওলাদারকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
‎আটক হাবিব হাওলাদার উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও দেলোয়ার হাওলাদারের ছেলে।
‎
‎পুলিশ জানায়, আটকের পর হাবিবের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা সেবনের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজের কাছে রাখার অভিযোগে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৬ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
‎
‎পরে তাকে আদালতে হাজির করা হলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেন। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
‎
‎দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিকে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন।
‎

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

দুমকিতে মাদকবিরোধী অভিযান, সেবনকারী যুবকের কারাদণ্ড ‎

Update Time : ০৭:১৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :