ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান, ঐতিহ্য সংরক্ষণে বিমান বাহিনীর পরিদর্শন

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৮ Time View

‎
‎মোঃ সজিব সরদার
‎নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ বিমানবাহিনীর একটি টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।
‎
‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে ছয় সদস্যের টেকনিক্যাল টিম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসে। পরে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
‎
‎এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।
‎
‎সৌজন্য সাক্ষাৎ শেষে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করে। এ সময় যুদ্ধবিমান স্থাপনের স্থান, কারিগরি বিষয় ও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়।
‎
‎বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে দেশের গৌরবময় সামরিক ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের ইতিহাসের স্মারক হিসেবে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎
‎বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের পরিদর্শনের মধ্য দিয়ে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্যোগটি বাস্তবায়নের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে।
‎

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান, ঐতিহ্য সংরক্ষণে বিমান বাহিনীর পরিদর্শন

Update Time : ০৮:৩৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :