ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

গৌরনদীতে ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি ও সহযোগী গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১১:৫৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৯ Time View

সৈয়দ নুর আহসান

গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফয়সাল হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। এ সময় তাঁর এক সহযোগীকেও আটক করা হয়।

গ্রেপ্তার ফয়সাল হাওলাদার উপজেলার সুন্দরদী এলাকার রামনগর-নবীনগরের বাসিন্দা মো. আজিজ হাওলাদারের ছেলে। আটক সহযোগী মো. আজিজুল সরদার একই এলাকার মৃত আবু কালাম সরদারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেলের নির্দেশনায় এসআই মো. জহিরুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল সুন্দরদী মৌজার নবীনগর ও রামনগর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ফয়সাল হাওলাদারকে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। একই সময় তাঁর সহযোগী আজিজুল সরদারকে আটক করা হয়।

পুলিশের দাবি, ফয়সাল হাওলাদার দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও কালোবাজারিসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে গৌরনদী মডেল থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

গৌরনদীতে ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি ও সহযোগী গ্রেপ্তার

Update Time : ১১:৫৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :