ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

প্রতিটি বিভাগকে গবেষণামুখী করার নির্দেশ পবিপ্রবি উপাচার্যের

  • Reporter Name
  • Update Time : ১১:০৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৯ Time View

মোঃ সজিব সরদার 

নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষা ও গবেষণার মান আরও সমৃদ্ধ করতে বিভাগীয় চেয়ারম্যানদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।

বিশ্ববিদ্যালয়ের সুনাম ও একাডেমিক উৎকর্ষ ধরে রাখতে শিক্ষার পাশাপাশি গবেষণার মান বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) ভাইস-চ্যান্সেলরের কনফারেন্স কক্ষে বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষা কার্যক্রম, গবেষণার অগ্রগতি, একাডেমিক পরিবেশ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় ভাইস-চ্যান্সেলর বলেন, “বিশ্ববিদ্যালয়ের সুনাম ধরে রাখতে হলে শিক্ষার পাশাপাশি গবেষণার মান বাড়াতে হবে। প্রতিটি বিভাগকে গবেষণাবান্ধব পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রদানে মনোযোগী হতে হবে।

তিনি বলেন, প্রতিটি বিভাগকে সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করতে হবে। শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

ভাইস-চ্যান্সেলর আরও বলেন, মানসম্মত গবেষণা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ ও আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষেত্রে বিভাগীয় চেয়ারম্যানদের দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন সহ বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, বিভাগগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও গবেষণামুখী শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

প্রতিটি বিভাগকে গবেষণামুখী করার নির্দেশ পবিপ্রবি উপাচার্যের

Update Time : ১১:০৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :