ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

জমি-ফ্ল্যাট দেওয়ার প্রলোভনে ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাউফলে শিক্ষক গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১০:০৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১১১ Time View

ইমরান হোসাইন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

রাজধানীর উত্তরায় জমি ও বহুতল ভবনে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে ৮৫ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগে পটুয়াখালীর বাউফল থেকে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. মাসুম বিল্লাহ (৬০) বাউফল উপজেলার উত্তর দাসপাড়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী। তিনি বাহির দাসপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, উত্তরা পশ্চিম থানায় দায়ের করা প্রতারণার মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বাউফল থানার ৭ নম্বর ওয়ার্ডের বাহির দাসপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু সাঈদের নেতৃত্বে উত্তরা পশ্চিম ও বাউফল থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

মামলায় যা বলা হয়েছে

মামলার এজাহার অনুযায়ী, ‘ব্রাইট ফিউচার হোল্ডিং লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে আসামিরা ঢাকার উত্তরায় কার্যক্রম পরিচালনা করতেন। তারা সাভারের ইয়ারপুর ইউনিয়নের ইছারকান্দি মৌজায় অন্যের জমিতে ‘ব্রাইট সিটি’ নামে প্রকল্পের সাইনবোর্ড টাঙিয়ে জমি বিক্রি এবং বহুতল ভবন নির্মাণের প্রলোভন দেখান।

এ ছাড়া ওই প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করলে ৩৬ মাসে দ্বিগুণ অর্থ অথবা ৫০ শতাংশ লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এভাবে কয়েক ধাপে ভুক্তভোগীদের কাছ থেকে ৮৫ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা নেওয়া হয় বলে মামলার এজাহারে দাবি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, পরে ভুক্তভোগীরা উত্তরার অফিসে গিয়ে সেটি তালাবদ্ধ দেখতে পান। আসামিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানানো এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

পুলিশের বক্তব্য

উত্তরা পশ্চিম থানার এসআই মো. আবু সাঈদ বলেন, গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মাসুম বিল্লাহর অবস্থান শনাক্ত করা হয়। পরে বাউফল থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, উত্তরা পশ্চিম থানা পুলিশ রিকুইজিশনের মাধ্যমে সহযোগিতা চাইলে বাউফল থানা পুলিশ তাদের অভিযানে সহায়তা করে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার মাসুম বিল্লাহ তাদের একজন।

তদন্তের স্বার্থে এবং অর্থ উদ্ধারের জন্য তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তবে অভিযোগগুলোর বিষয়ে গ্রেপ্তার ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মামলা তদন্তাধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

জমি-ফ্ল্যাট দেওয়ার প্রলোভনে ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাউফলে শিক্ষক গ্রেপ্তার

Update Time : ১০:০৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :