ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

রাঙ্গাবালীতে ট্রলারে বজ্রপাত, প্রাণ গেল দুই জেলের

পটুয়াখালী প্রতিনিধি | ৭ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মায়ারচর–সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামের ইমন খান (২২) ও সাকিব সিকদার (২৩)। আহতরা হলেন ট্রলারের মালিক ও ইমনের বড় ভাই সুমন খান (৩০), নিপুন হাওলাদার (১৮) ও নিবিড় খান (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় পাঁচ জেলে সাগরের ওই এলাকায় জাল ফেলে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তাঁরা আহত হন। পরে কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার ট্রলারের জেলেরা তাঁদের উদ্ধার করে রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ইমন খান ও সাকিব সিকদারকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে পরে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাঁদের অবস্থা বর্তমানে ভালো বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে ক্ষতিগ্রস্ত জেলেদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান বলেন, সংশ্লিষ্ট চেয়ারম্যান ও ইউপি সদস্যকে ঘটনাস্থলে পাঠিয়ে খোঁজ নেওয়া হয়েছে। সরকারি নীতিমালা অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

রাঙ্গাবালীতে ট্রলারে বজ্রপাত, প্রাণ গেল দুই জেলের

Update Time : ১১:৫৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :