ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

খেলাধুলার শৃঙ্খলাই গড়ে তুলবে আগামী দিনের সফল নেতৃত্ব: পবিপ্রবি উপাচার্য

  • Reporter Name
  • Update Time : ০১:৩২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩০ Time View

মোঃ সজিব সরদার

নিজস্ব প্রতিবেদকঃ খেলাধুলার মাঠে অর্জিত শৃঙ্খলা, ধৈর্য ও হার না মানার মানসিকতাই শিক্ষার্থীদের আগামী দিনের সফল নেতৃত্বে গড়ে তুলবে’—এমন মন্তব্য করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান।

সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে ‘A Year of Sports, Speed and Success—Annual Sports Celebration, Prize Giving and Closing Ceremony’ শীর্ষক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, গত এক বছর ধরে শিক্ষার্থীরা ক্লাসরুম ও ল্যাবরেটরির পাশাপাশি খেলার মাঠেও মেধা, গতি ও অদম্য সংকল্পের পরিচয় দিয়েছে। শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; প্রকৃত শিক্ষা হলো মানুষের মেধা, মনন ও শারীরিক সক্ষমতার সমন্বিত বিকাশ।

তিনি বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়, এটি জীবন গড়ারও একটি অনন্য পাঠশালা। মাঠের প্রতিযোগিতা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, ধৈর্য ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার শিক্ষা দেয়। একই সঙ্গে দলগতভাবে কাজ করা ও টিমওয়ার্কের গুরুত্বও শেখায়।

উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের গতি ও সাফল্য কেবল খেলার মাঠেই সীমাবদ্ধ থাকবে না। আমি বিশ্বাস করি, মাঠের এই শৃঙ্খলা এবং হার না মানার মানসিকতা তোমাদের আগামী দিনের কর্মজীবনে একেকজন সফল নেতা হিসেবে গড়ে তুলবে।’

তিনি আরও বলেন, ‘তোমরাই এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ, তোমরাই দেশের ভবিষ্যৎ। আমরা চাই এ বিশ্ববিদ্যালয় ছাত্রকেন্দ্রিক হোক। খেলাধুলার উন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তোমরা বিশ্বমঞ্চে এই বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে—এটাই আমাদের প্রত্যাশা।’

ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নুরুল আমিনের সভাপতিত্বে ও শিক্ষার্থীর নাহিদ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ বিএম সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন। স্বাগত বক্তব্য দেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. আমিনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী নাহিদ ইসলাম।

এ সময় পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক সোহেল রানা জনিসহ অন্যরা বক্তব্য দেন।

অনুষ্ঠানের একপর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।

পরে ‘আলোরতরী’ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পরিবেশনা শেষে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক শহিদুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, চিফ মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার, উপাচার্যের একান্ত সচিব মো. আরিফুর রহমান নোমান, ডেপুটি রেজিস্ট্রার মো. জাহিদ আল মামুন, মো. শাহজালাল, খায়রুল বাশার মিয়া, শংকর কুমার সরকার, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন, শাহাদাৎ হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ এবং দলগত কাজের মানসিকতা গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

খেলাধুলার শৃঙ্খলাই গড়ে তুলবে আগামী দিনের সফল নেতৃত্ব: পবিপ্রবি উপাচার্য

Update Time : ০১:৩২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :