ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

কালকিনিতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা, মরদেহ রেখে স্বামী লাপাত্তা

  • Reporter Name
  • Update Time : ০৮:৫০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৭৬ Time View

সৈয়দ নুর আহসান

মাদারীপুরের কালকিনিতে চিরকুট লিখে রেখে মোসাঃ লাবনী আক্তার (১৮) নামের এক গৃহবধূ কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে রেখে স্বামী রিফাত ঘরামী গা-ঢাকা দিয়েছেন বলে দাবি নিহতের পরিবারের।

​শনিবার (২২ আগষ্ট) সকালে কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত লাবনী আক্তার ওই গ্রামের রিফাত ঘরামীর স্ত্রী এবং বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভূরঘাটা গ্রামের হাসমত আলী খানের মেয়ে।

​স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক কোনো এক বিষয়ে ক্ষুব্ধ হয়ে গৃহবধূ লাবনী আক্তার নিজ ঘরে কীটনাশক পান করেন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাবনীর স্বজনদের অভিযোগ, মৃত্যুর সংবাদ নিশ্চিত হওয়ার পরপরই স্বামী রিফাত ঘরামী মরদেহ হাসপাতালে ফেলে রেখে কৌশলে পালিয়ে যান।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর জেলা পুলিশ কর্মকর্তা জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছে।

নিহতের উদ্ধার করা চিরকুটে কী লেখা ছিল এবং আত্মহত্যার মূল কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
​এদিকে এক নববিবাহিত গৃহবধূর এমন রহস্যজনক মৃত্যু এবং মরদেহ ফেলে স্বামীর পালিয়ে যাওয়ার ঘটনায় পুরো দক্ষিণ গোপালপুর গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্ত রিফাতকে আটকের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

কালকিনিতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা, মরদেহ রেখে স্বামী লাপাত্তা

Update Time : ০৮:৫০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

প্রিন্ট করুন :