ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য বিআরটিসি থেকে ৪ বাস ভাড়ার উদ্যোগ দুমকীতে ব্যাংকের নৈশপ্রহরীকে মারধরের অভিযোগ, আটক ১ দুমকীতে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রকৃত ঘটনা তুলে ধরলেন মনির মুন্সী পবিপ্রবির রিজেন্ট বোর্ডে রাষ্ট্রপতির মনোনয়ন পেলেন ৩ বিশিষ্ট শিক্ষাবিদ সিএনজির সঙ্গে সংঘর্ষে সৃজনী বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী আহত রাতের আঁধারে ফলের বাগানের ৫ শতাধিক গাছ কাটার অভিযোগ বাগেরহাটে অপারেশনের সময় তরুণীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ শিক্ষার্থী ফেল, আসলে দায় কার? পবিপ্রবির নবনিযুক্ত উপ-উপাচার্যকে মৃওিকা বিজ্ঞান বিভাগের সংবর্ধনা পবিপ্রবির উন্নয়নকাজে সরেজমিনে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ

পবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য বিআরটিসি থেকে ৪ বাস ভাড়ার উদ্যোগ

  • Reporter Name
  • Update Time : ০৪:২১:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ১ Time View

মোঃ সজিব সরদার 

নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীদের যাতায়াত সংকট নিরসনে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) থেকে চারটি বাস ভাড়া নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রতি অর্থবছর ১ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ১৭৬ টাকা বরাদ্দ চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সম্প্রতি পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন (অ. দা.) স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সচিবের কাছে এ বিষয়ে অনুমোদন ও অর্থ বরাদ্দের অনুরোধ জানানো হয়।

চিঠিতে বলা হয়, বর্তমানে পবিপ্রবিতে পাঁচটি বাস ও চারটি মিনিবাস রয়েছে। এর মধ্যে একটি বাস ও দুটি মিনিবাস ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এসব যানবাহন নিলামে বিক্রির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হলেও বিআরটিএ পটুয়াখালী জোনের মূল্যায়ন অনুযায়ী নির্ধারিত মূল্যের চেয়ে ৫৮ দশমিক ২ শতাংশ কম মূল্য হওয়ায় নিলামে বিক্রি করা সম্ভব হয়নি।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের চারটি বাস ও দুটি মিনিবাস সচল রয়েছে। এর মধ্যে দুটি বাস ও একটি মিনিবাস শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পটুয়াখালী-বরিশাল রুটে যাতায়াতে নিয়মিত ব্যবহৃত হচ্ছে। অবশিষ্ট দুটি বাস ও একটি মিনিবাস দিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই ক্যাম্পাসের শিক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা করা হচ্ছে। তবে শিক্ষার্থীর সংখ্যার তুলনায় এ পরিবহন ব্যবস্থা অত্যন্ত অপ্রতুল বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, পর্যাপ্ত পরিবহন না থাকায় শিক্ষার্থীদের মধ্যে প্রায়ই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে। এর ফলে প্রশাসনকেও বিভিন্ন ধরনের বিড়ম্বনার মুখোমুখি হতে হচ্ছে। শিক্ষার্থীরা মূল ক্যাম্পাস ও বহিঃক্যাম্পাসে নিয়মিত যাতায়াতের জন্য পাঁচটি বাস ও দুটি মিনিবাসের দাবি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বর্তমান অর্থবছরসহ বিগত পাঁচ অর্থবছরে গাড়ি কেনার জন্য বিশ্ববিদ্যালয়ের অর্থ বরাদ্দ থাকলেও সরকারি নিষেধাজ্ঞার কারণে নতুন গাড়ি কেনা সম্ভব হয়নি। ফলে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ও গবেষণা কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার স্বার্থে জরুরি ভিত্তিতে বিআরটিসি থেকে চারটি বাস ভাড়া নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ৩১ আগস্ট ২০২২ সালের প্রজ্ঞাপন অনুযায়ী, একটি বাসের দৈনিক দুই ট্রিপে (আসা-যাওয়া) ৯০ কিলোমিটার যাতায়াতের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৭৭১ টাকা। ২২ কার্যদিবস হিসেবে একটি বাসের মাসিক ভাড়া দাঁড়ায় ২ লাখ ৮০ হাজার ৯৬২ টাকা। আর বার্ষিক ভাড়া ৩৩ লাখ ৭১ হাজার ৫৪৪ টাকা।

সে হিসাবে চারটি বাসের এক বছরের মোট ভাড়া বাবদ ব্যয় হবে ১ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ১৭৬ টাকা।

শিক্ষার্থীদের পরিবহন সংকট দ্রুত নিরসন এবং শিক্ষা ও গবেষণা কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রতি অর্থবছর বিআরটিসি থেকে চারটি বাস ভাড়ার অনুমোদন এবং প্রস্তাবিত ১ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ১৭৬ টাকা বরাদ্দ ছাড়ের জন্য ইউজিসির কাছে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে পবিপ্রবি প্রশাসন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, প্রস্তাবটি বাস্তবায়িত হলে দুই ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতের সংকট অনেকটাই কমবে এবং পরিবহন নিয়ে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও নিয়ন্ত্রণে আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

পবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য বিআরটিসি থেকে ৪ বাস ভাড়ার উদ্যোগ

পবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য বিআরটিসি থেকে ৪ বাস ভাড়ার উদ্যোগ

Update Time : ০৪:২১:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

প্রিন্ট করুন :