ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১৮ টাকার বায়োস্কোপে ৫০ বছর, আগৈলঝাড়ার সর্বানন্দের ‘কায়দার কায়দা’  দুমকির দক্ষিণ মুরাদিয়ার আবু জাফর ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার পবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য বিআরটিসি থেকে ৪ বাস ভাড়ার উদ্যোগ দুমকীতে ব্যাংকের নৈশপ্রহরীকে মারধরের অভিযোগ, আটক ১ দুমকীতে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রকৃত ঘটনা তুলে ধরলেন মনির মুন্সী পবিপ্রবির রিজেন্ট বোর্ডে রাষ্ট্রপতির মনোনয়ন পেলেন ৩ বিশিষ্ট শিক্ষাবিদ সিএনজির সঙ্গে সংঘর্ষে সৃজনী বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী আহত রাতের আঁধারে ফলের বাগানের ৫ শতাধিক গাছ কাটার অভিযোগ বাগেরহাটে অপারেশনের সময় তরুণীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ শিক্ষার্থী ফেল, আসলে দায় কার?

দুমকির দক্ষিণ মুরাদিয়ার আবু জাফর ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ

পটুয়াখালীর দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামের আবু জাফর প্যাদাকে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে বরিশালের উজিরপুর উপজেলার ইছলাদি টোল প্লাজার সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৮ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, নারায়ণগঞ্জ ট্রাভেলসের একটি বাসে যাত্রীবেশে এক ব্যক্তি গাঁজা বহন করছেন। এরপর র‍্যাব-৮-এর সদর কোম্পানির একটি দল ইছলাদি টোল প্লাজার কাছে মহাসড়কের পাশে চেকপোস্ট বসায়।

বাসটি চেকপোস্টে পৌঁছালে র‍্যাব সদস্যরা তল্লাশি চালান। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাসের যাত্রী আবু জাফর প্যাদাকে পিঠে ঝোলানো একটি স্কুলব্যাগসহ নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে আবু জাফর গাঁজা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর স্কুলব্যাগ তল্লাশি করে খাকি রঙের কসটেপে মোড়ানো তিনটি প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেট থেকে মোট ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আবু জাফর প্যাদা পটুয়াখালীর দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামের আব্দুল জলিল প্যাদার ছেলে।

র‍্যাব জানিয়েছে, উদ্ধার করা গাঁজা ও গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে র‍্যাব-৮।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

১৮ টাকার বায়োস্কোপে ৫০ বছর, আগৈলঝাড়ার সর্বানন্দের ‘কায়দার কায়দা’ 

দুমকির দক্ষিণ মুরাদিয়ার আবু জাফর ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার

Update Time : ০৯:০৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

প্রিন্ট করুন :