মোঃ আশরাফ উদ্দীন, বরিশালঃ
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় উপজেলার বাকাল ইউনিয়নের জলিলপার গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন—ওয়াসীম খান (৪৫), মোহাম্মদ জসিম খান (৪২) এবং মনি (৩৫)।
আহতদের দাবি, পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে ওয়াসীম খানের মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
অভিযুক্তদের মধ্যে আলী হোসেন খান, আলামিন খান, নয়ন মোল্লা ও হাবিব খানের নাম উল্লেখ করা হয়েছে। তবে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, এ বিষয়ে এখনও মামলা দায়ের হয়নি, তবে আহত পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে। তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মোঃ আশরাফ উদ্দীন 



















