ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের মৃত্যু,আহত-১

  • Reporter Name
  • Update Time : ১১:২০:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৩১ Time View

​সৈয়দ নুর আহসান

মাদারীপুরের ডাসার উপজেলায় একটি ফার্নিচারের দোকানে রক্ষিত কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে নজরুল ইসলাম নিরব শরীফ (১৩) নামে এক শিশু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দোকানের মালিক রবিউল মাতুব্বর। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত নিরব ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব বনগ্রাম গ্রামের হানিফ শরীফের ছেলে। সে দীর্ঘদিন ধরে ওই ফার্নিচারের দোকানে শিক্ষানবিশ শ্রমিক হিসেবে কাজ করে আসছিল।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজের জন্য রবিউল মাতুব্বরের ফার্নিচারের দোকানে উপস্থিত হন। সকালের দিকে হঠাৎ দোকানে রাখা রাসায়নিক দ্রব্যের (কেমিক্যাল) একটি ড্রাম বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় মুহূর্তের মধ্যেই ধোঁয়া ও আতঙ্কে আশপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত অবস্থায় শিশু শ্রমিক নিরব ও দোকান মালিক রবিউলকে উদ্ধার করেন।

​পরবর্তীতে তাদের তাৎক্ষণিকভাবে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নিরবকে মৃত ঘোষণা করেন। আহত দোকান মালিক রবিউলকে একই হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

​ওসি আরও জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের মৃত্যু,আহত-১

Update Time : ১১:২০:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

প্রিন্ট করুন :