ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে—পবিপ্রবি উপাচার্য

  • Reporter Name
  • Update Time : ০৯:৫০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৪০ Time View

মোঃ সজিব সরদার 

নিজস্ব প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) দক্ষিণাঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের কনফারেন্স কক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট)-এর উদ্যোগে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস-চ্যান্সেলর, ট্রেজারার ও রেজিস্ট্রারকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

জিয়া পরিষদের সভাপতি মো. আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান বলেন, ‘সম্মিলিত প্রচেষ্টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে দক্ষিণাঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলা হবে।’ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা রয়েছে। এসব সমস্যা দ্রুত চিহ্নিত করে অচিরেই সমাধানের উদ্যোগ নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জনপ্রিয় স্লোগান ‘কঠোর পরিশ্রমই অগ্রগতির চাবিকাঠি’ উল্লেখ করে উপাচার্য জিয়া পরিষদের কর্মকর্তাদের অলসতা পরিহার করে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন,পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মো. মাসুদুর রহমান, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটো, মো. জাহিদ আল মামুন, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জিয়া পরিষদের পক্ষ থেকে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস-চ্যান্সেলর, ট্রেজারার ও রেজিস্ট্রারকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে—পবিপ্রবি উপাচার্য

Update Time : ০৯:৫০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

প্রিন্ট করুন :