ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

মেয়েকে হারানোর শোক, তিন মাস পর বাবার আত্মহত্যার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১২:৩৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৩৫ Time View

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: মেয়ের অকাল মৃত্যুর শোক সহ্য করতে না পেরে ভোলা সদর জজ আদালতে কর্মরত পুলিশ কনস্টেবল শাহাবুদ্দিন ফকির (৪২) আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে ভোলা পৌরসভার ২ নং ওয়ার্ডের অফিসারপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহাবুদ্দিন ফকির বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের আদম আলী ফকিরের ছেলে।তিনি ভোলা সদর জজ আদালতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায় , প্রায় তিন মাস আগে শাহাবুদ্দিন ফকিরের মেয়ে আত্মহত্যা করেন। এরপর থেকেই তিনি গভীর মানসিক কষ্ট ও শোকের মধ্যে দিন কাটাচ্ছিলেন।

মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যরা তাঁকে বাসার একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পারিবার সূত্রে জানা যায়, মেয়ের মৃত্যুর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, শাহাবুদ্দিন ফকির ২০০৪ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ ২২ বছরের চাকরি জীবনে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ভোলা সদর কোর্টে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

মেয়েকে হারানোর শোক, তিন মাস পর বাবার আত্মহত্যার অভিযোগ

Update Time : ১২:৩৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

প্রিন্ট করুন :