ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

খাল বাঁচলে বাঁচবে কৃষি—এই বার্তায় গৌরনদীতে কৃষক দলের খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি

  • Reporter Name
  • Update Time : ১২:১৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ২৪ Time View

সৈয়দ নুর আহসান
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালের গৌরনদী উপজেলায় স্বনির্ভর খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর এলাকায় গৌরনদী উপজেলা ও পৌর কৃষক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা/মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব ও সাবেক ভিপি মিজানুর রহমান মুকুল।

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, গৌরনদী মডেল থানার অফিসার ইন-চার্জ (তদন্ত) মাহবুবুর রহমান, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির হান্নান, গৌরনদী ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিদুল ইসলাম মুহিত শরীফ, গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম জহিরসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে খাল পুনঃখনন ও ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি নিয়মিত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

খাল বাঁচলে বাঁচবে কৃষি—এই বার্তায় গৌরনদীতে কৃষক দলের খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি

Update Time : ১২:১৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

প্রিন্ট করুন :