ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

আপনার সন্তানের দায়িত্ব আমাদের, গাছের দায়িত্ব আপনাদের—পবিপ্রবি উপাচার্য

  • Reporter Name
  • Update Time : ০৩:১৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৩৪ Time View

মোঃ সজিব সরদার 
নিজস্ব প্রতিবেদকঃ আপনার সন্তানের দায়িত্ব আমরা নিলাম, আর আমাদের দেওয়া গাছের দায়িত্ব আপনাদের দিলাম।”— এমন ব্যতিক্রমী বার্তা দিয়ে নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্বাগত জানালেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

‘একজন শিক্ষার্থী, একটি গাছ, একটি সবুজ ভবিষ্যৎ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৯ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত নবীন শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের ওরিয়েন্টেশন ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত বিচিবিহীন গাবের জাত ‘PSTU গাব-২’-এর একটি করে চারা নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. সাইফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “আপনাদের সন্তানদের দেখাশোনার দায়িত্ব এখন আমাদের। আর আজ যে গাছের চারা আপনাদের উপহার দিলাম,সেটির পরিচর্যার দায়িত্ব আপনাদের। বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে বের হওয়ার পর যেন আপনার সন্তান সেই গাছের ফল খেতে পারে— এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন প্রতিযোগিতার জীবন। ভালো কাজে, ভালো মানুষ হওয়ার প্রতিযোগিতায় নিজেদের এগিয়ে রাখতে হবে। শিক্ষার্থীদের কল্যাণে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় পাশে থাকবে।

ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. নুরুল আমিনের সভাপতিত্বে ও ড. আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. সাইফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, আবাসন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে মাল্টিমিডিয়া উপস্থাপনা করেন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।

এ সময় আরও বক্তব্য দেন সিএসই অনুষদের ডিন অধ্যাপক ড. খোকন হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান, এনএসএস অনুষদের ডিন অধ্যাপক শহীদুল ইসলাম, রেজিস্ট্রার ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মো. জামাল হোসেন, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মো. আব্দুর রহিম। এছাড়া বিভিন্ন আবাসিক হলের প্রভোস্টরাও উপস্থিত ছিলেন।

অভিভাবকদের পক্ষে আলমগীর ও শাহে আলম বক্তব্য দেন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সোহেল রানা জনি, জয় ভাঙ্গী, ফারিয়া, সালেহীন, আফরোজা, ইকরাম, মাহিন, মারুফ ও শিশির।

অনুষ্ঠানের শুরুতেই ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ওরিয়েন্টেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আপনার সন্তানের দায়িত্ব আমাদের, গাছের দায়িত্ব আপনাদের—পবিপ্রবি উপাচার্য

Update Time : ০৩:১৬:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

প্রিন্ট করুন :