ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

জনগণের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনার পরামর্শ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

  • Reporter Name
  • Update Time : ০৭:১৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৭৩ Time View

মো:আশরাফ

বরিশাল প্রতিনিধি: বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা পরিষদ হল রুমে দুপুর ১ টায় এ আয়োজন করা হয়।

এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি সাংগঠনিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী জহির উদ্দিন স্বপন নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও আস্থা অর্জনের মাধ্যমে দেশ ও এলাকার উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দলীয় নেতাকর্মীদের সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করার পরামর্শ দেন তিনি।

এ সময় সরকারি বিভিন্ন অনুদান ও সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তিনি বলেন, সরকারি অনুদান পাওয়ার ক্ষেত্রে যারা প্রকৃতপক্ষে যোগ্য, তাদের অগ্রাধিকার দিতে হবে। কোনো ধরনের বৈষম্য না করে সরকারি সহায়তার সুষম বণ্টন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন তিনি।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব বশির আহম্মেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বক্তিয়ার, স্বেচ্ছাসেবক দলের বরিশাল জেলা যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সোহাগ,খন্দকার মোহাম্মদ আলী, সরোয়ার হোসেন মিয়া, আবুল মোল্লা ও খোকন। আগৈলঝাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সি, সদস্য সচিব সাইফুল আলম সিপন, মনির মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম মহিদুল, সদস্য সচিব সাহেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বক্কর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শুভ তালুকদার, সন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

জনগণের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনার পরামর্শ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

Update Time : ০৭:১৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

প্রিন্ট করুন :