ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

আগৈলঝাড়ায় খাল-সড়ক দখলের অভিযোগ, দুর্গন্ধে বাড়ছে জনভোগান্তি

  • Reporter Name
  • Update Time : ০১:১৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ২৭ Time View

মো: আশরাফ

বরিশাল প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী পোস্ট অফিস থেকে পুরনো ডাকবাংলা সংলগ্ন ব্র্যাক অফিস পর্যন্ত মূল সড়ক ও খাল দখল করে অবৈধভাবে বাঁশের ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। দীর্ঘদিন ধরে চলা এই দখলের কারণে সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার সংযোগকারী মূল খালটিতে মাসের পর মাস বাঁশ ভিজিয়ে ও ফেলে রেখে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। ফলে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে ট্রলার, নৌকাসহ অন্যান্য নৌযান চলাচলে চরম বিঘ্ন ঘটছে। দীর্ঘদিন বাঁশ পচে খালের পানি দূষিত ও কুচকুচে কালো হয়ে গেছে, যা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে খালের আশপাশের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছেন এবং সাধারণ মানুষের দৈনন্দিন ব্যবহারে ব্যাঘাত ঘটছে।

​শুধু খালই নয়, রাত নামলেই বিভিন্ন এলাকা থেকে টমটমে করে বাঁশ এনে মূল সড়কের ওপর জড়ো করা হয়। সড়কের ওপরই বাঁশ ওঠানো-নামানোর কারণে আগৈলঝাড়া-গৌরনদী মূল সড়কে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে রাতে যাতায়াতকারী যানবাহনগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ছে।

​এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। দ্রুত সরেজমিনে তদন্ত করে খালের অবৈধ দখলদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আগৈলঝাড়ায় খাল-সড়ক দখলের অভিযোগ, দুর্গন্ধে বাড়ছে জনভোগান্তি

Update Time : ০১:১৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

প্রিন্ট করুন :