ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

দুমকিতে মক্তবের ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক আটক

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ১৯ Time View

মোঃ সজিব সরদার

নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলায় এক মক্তব শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক ইব্রাহিম (৫০)কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোহেব্বিয়া হাফেজিয়া ইলমুল ক্বিরাত দীনিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মক্তবে পাঠদানের জন্য অভিযুক্ত শিক্ষক এক ছাত্রকে নিজ বাসায় ডেকে নেন। বৃষ্টির কারণে অন্য কোনো শিক্ষার্থী উপস্থিত না থাকায় শিশুটি একা ছিল। এ সুযোগে শিক্ষক তার সঙ্গে বলাৎকারের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় শিশুটি চিৎকার করে সেখান থেকে পালিয়ে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।

খবর পেয়ে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। পরে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।

‎দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শিক্ষক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

দুমকিতে মক্তবের ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক আটক

Update Time : ০৭:৩৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

প্রিন্ট করুন :