ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

রাজাপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৩২ Time View
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর উপজেলায় সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান আসামি মো. রাজিব জমাদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ডাকাতির ঘটনায় ব্যবহৃত বিভিন্ন মালামালও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বরিশাল কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে রাজিব জমাদ্দারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাজিব পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আন্দুয়া গ্রামের আব্দুস ছত্তার জমাদ্দারের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, গত ১৭ জুলাই গভীর রাতে রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের উত্তর বাগড়ি গ্রামের ব্যবসায়ী পরিমল হালদারের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। একদল সশস্ত্র ডাকাত বাড়িতে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, রুপার সামগ্রী, টর্চলাইট, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও বাটন ফোন লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় পরিমল হালদার ও তার ছেলে পলাশ হালদার গুরুতর আহত হন।
এ ঘটনায় ১৯ জুলাই ভুক্তভোগী পরিমল হালদার বাদী হয়ে রাজাপুর থানায় দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার নম্বর-১৬।
মামলার তদন্তে নেমে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামি রাজিব জমাদ্দারের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তের ভিত্তিতে তার কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত রাজিব জমাদ্দারের বিরুদ্ধে নিজ এলাকা ছাড়াও দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, “ডাকাতি মামলার প্রধান আসামি রাজিব জমাদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে ঝালকাঠি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

রাজাপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Update Time : ০৯:৫৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

প্রিন্ট করুন :