ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা: গৌরনদীতে এসিল্যান্ডের অভিযানে কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ১১:২২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ১২৪ Time View

‎​সৈয়দ নুর আহসান
‎গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের গৌরনদী উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এক ঝটিকা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
‎
‎অভিযানে এক মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা করার পাশাপাশি একটি মাদক বিক্রির স্পট থেকে সিসি ক্যামেরার ডিভিআর (DVR) জব্দ করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (২১ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলার তিখাসার, টরকী চাতাল এবং ঈগল পরিবহন কাউন্টার সংলগ্ন গলিতে এই মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান চালানো হয়।
‎
‎​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তিখাসার ও টরকী চাতাল এলাকায় অভিযান পরিচালনা করার সময় এক মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়।
‎
‎পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জড়িত মূল মাদক ব্যবসায়ীদের বসতবাড়ি ও বিক্রির গোপন স্পটে হানা দেয় আভিযানিক দল। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মূল মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হলেও, মাদক কারবারে ব্যবহৃত সিসি ক্যামেরার ডিভিআর যন্ত্রটি জব্দ করা হয়।
‎
‎জব্দকৃত ডিভিআরের ফুটেজ থেকে প্রাপ্ত তথ্যাদি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।
‎
‎​পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত মাদকসেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩,০০০ (তিন হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
‎
‎​অভিযান পরিচালনা শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান জানান,“মাদকমুক্ত সমাজ গঠনে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
‎
‎​অভিযানে গৌরনদী মডেল থানা পুলিশ এবং বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা: গৌরনদীতে এসিল্যান্ডের অভিযানে কারাদণ্ড

Update Time : ১১:২২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

প্রিন্ট করুন :