ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

‎জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে ADM-CRAFT প্রকল্পের ইন্সেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত ‎

  • Reporter Name
  • Update Time : ১১:৫১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ১২৪ Time View

‎
‎মোঃ সজিব সরদার
‎নিজস্ব প্রতিবেদকঃ জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলের কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) গবেষকদের উদ্যোগে “Adaptive Delta Management for a Climate Resilient Agriculture and Food Security in South Central and Southwest Coastal Bangladesh (ADM-CRAFT)” শীর্ষক প্রকল্পের ইন্সেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎রবিবার (১৯ জুলাই) খুলনা বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী অডিটোরিয়ামে আয়োজিত এ ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান অভিঘাত মোকাবিলায় অভিযোজন সক্ষমতা জোরদার করার কোনো বিকল্প নেই।
‎
‎তিনি আরও বলেন, টেকসই কৃষি ব্যবস্থা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণাভিত্তিক উদ্ভাবন এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‎তিনি জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে কৃষক, বিজ্ঞানী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. হারুনুর রশীদ খান এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. আব্দুল লতিফ। তারা প্রকল্পটির গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরে উপকূলীয় অঞ্চলের জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে এর কার্যকর ভূমিকার কথা উল্লেখ করেন।
‎
‎অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের প্রতিনিধি নিলশে কিলেন।
‎
‎এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‎
‎ওয়ার্কশপে প্রকল্পের কী-নোট প্রেজেন্টেশন উপস্থাপন এবং সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন।
‎
‎অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক, কৃষি বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।
‎
‎তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় অভিযোজন ভিত্তিক গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং অংশীদারিত্বমূলক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

‎জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে ADM-CRAFT প্রকল্পের ইন্সেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত ‎

Update Time : ১১:৫১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

প্রিন্ট করুন :