ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরতে হবে: পবিপ্রবি উপাচার্য ‎

  • Reporter Name
  • Update Time : ০৯:০০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৭৮ Time View

‎নিজস্ব প্রতিবেদক : নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন পবিপ্রবি উপাচার্য ড. এস এম হেমায়েত জাহান।

‎তিনি বলেন, “১৬ জুলাই বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ২০২৪ সালের এ দিনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শহীদ আবু সাঈদসহ অসংখ্য তরুণ বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আত্মাহুতি দেন।

‎বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎পটুয়াখালী জেলা ছাত্রদল আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্নেহাংসু সরকার কুট্রি।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. মজিবুর রহমান টোটন ও অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম।

‎উপাচার্য অধ্যাপক ড.এসএম হেমায়েত জাহান আরও বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে। তিনি শহীদ আবু সাঈদসহ সকল শহীদের অকুতোভয় আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, যে কোনো অপশক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র-জনতার ইস্পাতকঠিন ঐক্য বজায় রাখতে হবে।

‎অনুষ্ঠানে বক্তারা জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাদের অবদানের কথা তুলে ধরেন।
‎এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ সহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরতে হবে: পবিপ্রবি উপাচার্য ‎

Update Time : ০৯:০০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

প্রিন্ট করুন :