ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

পশু ও বন্যপ্রাণী সুরক্ষায় বিশেষ অবদান: প্রাণ সংহতি সম্মাননা পেলেন কলাপাড়ার এসিল্যান্ড

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ১১৭ Time View

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বেওয়ারিশ কুকুর, বিড়াল ও বন্যপ্রাণী রক্ষায় বিশেষ অবদানের জন্য ‘প্রাণ সংহতি’ সম্মাননা পেয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক। স্বেচ্ছাসেবী সংগঠন ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’র কলাপাড়া শাখা তাকে এই বিশেষ স্বীকৃতি প্রদান করে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষায় তার এই অনন্য উদ্যোগ স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে।

‎মঙ্গলবার(১৪ জুলাই) দুপুরে কলাপাড়া উপজেলা ভূমি অফিস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার হস্তান্তর পর্বটি সম্পন্ন হয়। অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সীর নেতৃত্বে সংগঠনের প্রতিনিধি দল সহকারী কমিশনারের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

‎এ সময় সংগঠনের অন্যান্য সক্রিয় সদস্য হিসেবে আল মনজির, মাসুদ হাসান ও কাউসার উপস্থিত ছিলেন।

‎সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, কলাপাড়ায় যোগদানের পর থেকেই মো. ইয়াসীন সাদেক বিপন্ন বন্যপ্রাণী উদ্ধারে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছেন। কলাপাড়া অঞ্চলে যখনই কোনো বন্যপ্রাণী পাচারকারী বা শিকারির কবলে পড়েছে, তখনই ভূমি প্রশাসনের এই কর্মকর্তা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে তা বনে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। তার এই সক্রিয় সহযোগিতা কলাপাড়ার জীববৈচিত্র্য রক্ষায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

‎সম্মাননা গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক বলেন, পশুপাখি ও প্রকৃতির প্রতি ছোটবেলা থেকেই আমার এক ধরণের আত্মিক টান রয়েছে। এই প্রাপ্তির আনন্দ আমি সেই সব তরুণদের উৎসর্গ করতে চাই, যারা রাতদিন বন্যপ্রাণী সেবায় কাজ করছেন। তাদের কাজের অনুপ্রেরণাই আমাকে মাঠে আইনি তৎপরতা চালাতে উদ্বুদ্ধ করেছে। এই পুরস্কার আমার দায়িত্বকে আরও বাড়িয়ে দিলো।

‎তিনি আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে বন্যপ্রাণী নিয়ে সচেতনতা বাড়াতে হবে। কলাপাড়ায় ইতোমধ্যে ১৬টি মহিষের ঐতিহ্যবাহী মরণঘাতী লড়াই সফলভাবে বন্ধ করা হয়েছে এবং বহু প্রজাতির পাখি উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের দিকনির্দেশনায় নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের নিকটবর্তী স্থানে একটি বিশেষ ‘অ্যানিমেল শেড’ এবং কুয়াকাটায় একটি ‘অ্যানিমেল মিউজিয়াম’ গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নাধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

পশু ও বন্যপ্রাণী সুরক্ষায় বিশেষ অবদান: প্রাণ সংহতি সম্মাননা পেলেন কলাপাড়ার এসিল্যান্ড

Update Time : ০৪:৩৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

প্রিন্ট করুন :