ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের পটুয়াখালীতে সৌদি খেজুরবাগানের ফলনধরা গাছ কেটে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ১ বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলামের দুমকিতে ছাত্রলীগ-শিবিরের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্যারাসেইলিং দুর্ঘটনায় মামলা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার বাগেরহাট-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত বগুড়া-নওগাঁ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ৭, আহত ১৬ সিলেটে বাস-বাস সংঘর্ষে নিহত ৯, নিহতের মধ্যে বাউলশিল্পী পেহেলী ভৈরবী সাবেক পুলিশ সদস্যের মৎস্য খামারে মরদেহ উদ্ধার পবিপ্রবি’র কৃষি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

মাদক সেবনে বাধা, বাবাকে হত্যা: ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদকঃ

গোপালগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে গলা কেটে হত্যার ঘটনায় ছেলে আলীম কাজী (২৫)কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আজ মঙ্গলবার গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ মোহাম্মাদ সামছুল হক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আলীম কাজী সদর উপজেলার চর মানিকদাহ গ্রামের কাজীর বাজার এলাকার বাসিন্দা।

আদালত সূত্র জানায়, আলীম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ২০২৩ সালের ১২ মে সন্ধ্যায় মাদক সেবন করে বাড়িতে এসে ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাঁর বাবা ইসমাইল কাজী বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে আলীম বাবাকে হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে চলে যান।

পরদিন সকালে বাড়ির পাশে আখ পরিষ্কার করার সময় আলীম ধারালো বটি দিয়ে ইসমাইল কাজীর গলায় এলোপাতাড়ি কোপ দেন। এতে তাঁর শ্বাসনালী কেটে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের বড় ছেলে সেলিম কাজী বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আলীম কাজীকে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে এ রায় দেন। একই সঙ্গে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের

মাদক সেবনে বাধা, বাবাকে হত্যা: ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

Update Time : ০২:০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

প্রিন্ট করুন :