ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

বজ্রপাতে ট্রলার মাঝি নিখোঁজ,আহত-৩

  • Reporter Name
  • Update Time : ১১:৪৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৪২ Time View

‎নিজস্ব প্রতিবেদকঃ
‎পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় বজ্রপাতে রুবেল হাওলাদার নামে এক ট্রলারের মালিক ও মাঝি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় একই ট্রলারে থাকা আরও তিন জেলে আহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে রাবনাবাদ চ্যানেলে পায়রা সমুদ্রবন্দরের ৩ নম্বর বয়া সংলগ্ন গনিরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎
‎নিখোঁজ রুবেল হাওলাদার রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রি মাঝগ্রাম এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল হাওলাদারের মালিকানাধীন ট্রলারটি নিয়ে চার জেলে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে রুবেল হাওলাদার ট্রলার থেকে পানিতে পড়ে নিখোঁজ হন।
‎
‎বজ্রপাতে আহত তিনজন হলেন,বড়বাইশদিয়া ইউনিয়নের গাব্বুনিয়া গ্রামের রুহুল আমিন মৃধার ছেলে শাহাদাত মৃধা, একই গ্রামের বাবু সরদারের ছেলে রাজিব সরদার এবং ১২ নম্বর ডিগ্রি এলাকার শফিক ভূঁইয়ার ছেলে নাসির ভূঁইয়া। বজ্রপাতের পর তারা দীর্ঘ সময় ট্রলারে অচেতন অবস্থায় পড়ে ছিলেন।
‎
‎পরবর্তীতে আশপাশে মাছ ধরতে থাকা অন্য ট্রলারের জেলেরা ঘটনাস্থলে পৌঁছে আহত তিন জেলেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। একই সঙ্গে নিখোঁজ রুবেল হাওলাদারকে উদ্ধারে স্থানীয় জেলেরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
‎
‎বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বজ্রপাতে ট্রলার থেকে নদীতে পড়ে একজন জেলে নিখোঁজ হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। নিখোঁজ জেলেকে উদ্ধারে স্থানীয়ভাবে চেষ্টা চলছে।’
‎
‎রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খায়রুল হাসান জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্টগার্ডকে উদ্ধার অভিযান শুরু করার জন্য অবহিত করা হয়েছে। এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, বিষয়টি পুলিশ পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় খোঁজখবর রাখা হচ্ছে।
‎
‎

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

বজ্রপাতে ট্রলার মাঝি নিখোঁজ,আহত-৩

Update Time : ১১:৪৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

প্রিন্ট করুন :