ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

৩০ কেজি গাঁজাসহ বাগেরহাটে আটক-২

বাগেরহাট প্রতিনিধিঃ
‎বাগেরহাট শহরের দশানি এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে র‍্যাব-৬। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

‎রবিবার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের দশানি এলাকায় এ অভিযান পরিচালনা করে র‍্যাব-৬।

‎আটককৃতরা হলেন, মোংলা উপজেলার খরখরিয়া গ্রামের বিভাস মন্ডলের ছেলে মিঠুন মন্ডল (২৬) এবং মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের ইয়াসিন শেখ (২৬)।

‎র‍্যাব-৬ জানায়, প্রথমে দশানি এলাকায় একটি মোটরসাইকেল তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুই যুবককে আটক করা হয়।

‎পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাগেরহাট সদর উপজেলার ১ নং কাড়াপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ফুলতলা এলাকার জাহিদুল কবির সুজার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি করে আরও ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, আটক মিঠুন মন্ডল সম্প্রতি বিয়ে করেছেন। মিঠুন প্রায় দুই মাস ধরে জাহিদুল কবির সুজার বাড়িতে ভাড়া থেকে বসবাস রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বাসাটি মাদক সংরক্ষণ ও সরবরাহের কাজে ব্যবহার করা হচ্ছিল।

‎র‍্যাব-৬ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি এই মাদক চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও আটকের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে।

‎স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে বাগেরহাট শহর ও আশপাশের এলাকায় মাদক কারবার বেড়ে যাওয়ায় এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

৩০ কেজি গাঁজাসহ বাগেরহাটে আটক-২

Update Time : ০১:১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

প্রিন্ট করুন :