Dhaka 1:37 pm, Thursday, 18 June 2026

দুমকিতে মাদ্রাসাছাত্র নিখোঁজ, ঢাকায় যাওয়ার পথে হদিস মিলছে না

  • Reporter Name
  • Update Time : 08:40:43 pm, Tuesday, 7 April 2026
  • 6 Time View

নিজস্ব প্রতিবেদক ||

পটুয়াখালীর দুমকি উপজেলায় হাফিজি মাদ্রাসার এক শিক্ষার্থী ঢাকায় যাওয়ার পথে নিখোঁজ হয়েছে। গত সোমবার (৬ এপ্রিল) থেকে তার কোনো খোঁজ পাচ্ছে না পরিবার।

নিখোঁজ মাহিদুল ইসলাম (১৩) উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সুলতান হাওলাদারের ছেলে। সে স্থানীয় একটি হাফিজি মাদ্রাসার শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানান, মাহিদুল মাদ্রাসা থেকে ঢাকার কামরাঙ্গীরচরে তার চাচার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। তবে নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর আগেই সে নিখোঁজ হয়ে যায়। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের সময় মাহিদুলের পরনে ছিল সাদা রঙের জুব্বা এবং মাথায় সাদা টুপি।

দীর্ঘ সময় পার হলেও সন্তানের কোনো খোঁজ না পাওয়ায় পরিবারটি চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। এ ঘটনায় স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হলেও এখনো কোনো অগ্রগতি হয়নি।

মাহিদুলের সন্ধান পেলে ০১৭১৬৭৩২৭৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post

দুমকিতে মাদ্রাসাছাত্র নিখোঁজ, ঢাকায় যাওয়ার পথে হদিস মিলছে না

Update Time : 08:40:43 pm, Tuesday, 7 April 2026

প্রিন্ট করুন :