Dhaka 1:38 pm, Thursday, 18 June 2026

দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ যুবক

  • Reporter Name
  • Update Time : 04:57:27 pm, Saturday, 4 April 2026
  • 9 Time View

পটুয়াখালীর দুমকি উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের পঞ্চায়েত বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নুরুল ইসলাম মৃধা (২৬) ও মো. রাজিব হাওলাদার (২৩)। গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার উপপরিদর্শক (এসআই) তাওহীদের নেতৃত্বে পুলিশের একটি দল পঞ্চায়েত বাজারের পশ্চিম পাশে ত্রিমুখী পাকা সড়কে অভিযান চালায়।

অভিযানের সময় নুরুল ইসলাম মৃধার কাছ থেকে ৯টি ইয়াবা বড়ি ও মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়। একই সময় অন্য অভিযানে রাজিব হাওলাদারের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও ৬৩০ টাকা জব্দ করা হয়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার দুইজনকে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post

দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ যুবক

Update Time : 04:57:27 pm, Saturday, 4 April 2026

প্রিন্ট করুন :