ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের পটুয়াখালীতে সৌদি খেজুরবাগানের ফলনধরা গাছ কেটে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ১ বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলামের দুমকিতে ছাত্রলীগ-শিবিরের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্যারাসেইলিং দুর্ঘটনায় মামলা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার বাগেরহাট-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত বগুড়া-নওগাঁ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ৭, আহত ১৬ সিলেটে বাস-বাস সংঘর্ষে নিহত ৯, নিহতের মধ্যে বাউলশিল্পী পেহেলী ভৈরবী সাবেক পুলিশ সদস্যের মৎস্য খামারে মরদেহ উদ্ধার পবিপ্রবি’র কৃষি অনুষদের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

পটুয়াখালী–১ আসনে বিএনপি প্রার্থীর সমর্থনে উঠান বৈঠক

সাউথ বাংলা ডেস্ক ||

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে পটুয়াখালী–১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) বিকেলে দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বাদুয়া শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির ২ ও ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সুরাইয়া আক্তার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক জেলা প্রশাসক এ. কে. এম. জব্বার ফারুক, দুমকী উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক হাওলাদার, মাহফুজুর রহমান সবুজ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক ও বিএনপি নেতা জসিম উদ্দিন হাওলাদার, মতিউর রহমান দিপু, যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম (সহিদ সরদার), স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ অহিদুল হক, তাঁতি দলের আহ্বায়ক মাসুদ হাসান সরদার, সদস্যসচিব জসিম উদ্দিন মিয়া এবং ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান রিয়াজ।
সভায় সভাপতিত্ব করেন শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক হোসেন হাওলাদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আমির হোসেন হাওলাদার।
বক্তারা বলেন, ধানের শীষ গণতন্ত্র, জনগণের অধিকার ও স্বাধীনতার প্রতীক। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে ব্যাপক জনসমর্থন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
উঠান বৈঠকটি সৌজন্যে সহযোগিতা করেন ঢাকাস্থ জাতীয়তাবাদী ফোরামের সদস্য মো. জামাল হোসেন হাওলাদার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের

পটুয়াখালী–১ আসনে বিএনপি প্রার্থীর সমর্থনে উঠান বৈঠক

Update Time : ০৮:২৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

প্রিন্ট করুন :