ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

দুমকিতে মুন পরিবহন থেকে ৫ মণ জাটকা জব্দ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকিতে অভিযান চালিয়ে মুন পরিবহনের একটি বাস থেকে পাঁচ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্ট গার্ড। ঢাকা–কুয়াকাটা মহাসড়কের পায়রা সেতুর টোল প্লাজা এলাকায় শনিবার রাত সাড়ে আটটার দিকে এ অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থেকে ঢাকাগামী মুন পরিবহনের একটি দূরপাল্লার বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের ভেতর একাধিক বস্তায় ভর্তি জাটকা পাওয়া যায়। পরে জব্দ করা মাছ অন্য একটি গাড়িতে তুলে পটুয়াখালী কোস্ট গার্ড ক্যাম্পে নেওয়া হয়।
দুমকি উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, জাটকা জব্দের বিষয়টি তিনি কোস্ট গার্ডের মাধ্যমে জানতে পেরেছেন। প্রচলিত নিয়ম অনুযায়ী জব্দকৃত জাটকা স্থানীয় মৎস্য বিভাগের কাছে হস্তান্তরের কথা থাকলেও তা অনুসরণ করা হয়নি বলে তিনি মন্তব্য করেন।
দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানা বলেন, দুমকি এলাকায় জব্দ হওয়া জাটকা উপজেলা মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করাই বিধিসম্মত ছিল। জেলা পর্যায়ে নিয়ে যাওয়ার কারণ তাঁর কাছে স্পষ্ট নয়।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জব্দ করা জাটকা ইলিশ ওই রাতেই পটুয়াখালী শহরের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও হতদরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

ত্রিশালের ইউএনও প্রত্যাহার, ছাত্রদল নেতাকে মারধরের ঘটনায়-সরি

দুমকিতে মুন পরিবহন থেকে ৫ মণ জাটকা জব্দ

Update Time : ০৬:৩৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

প্রিন্ট করুন :