ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

হানিফ পরিবহন থেকে বিদেশফেরত যাত্রীর লাগেজ উধাও, আটক-৩

সাউথ বাংলা ডেস্ক ||
ঢাকা থেকে পটুয়াখালীগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে ইন্দোনেশিয়া থেকে ফেরত আসা তবলীগ জামায়াতের এক যাত্রীর লাগেজ উধাওয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাসটির ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে দুমকী উপজেলার পায়রা সেতু টোলপ্লাজা সংলগ্ন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী যাত্রী মনজুরুল আলম জানান, তিনি গত শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকার আব্দুল্লাহপুর থেকে হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৮৭০৮) একটি বাসে লেবুখালী-পাগলা যাওয়ার জন্য টিকিট সংগ্রহ করেন। এ সময় তার একটি লাগেজ ও কিছু মালামাল বাসে তুলে দিয়ে টোকেন চাইলে সংশ্লিষ্ট সুপারভাইজার টোকেন না থাকার কথা জানিয়ে পরবর্তী স্টেশনে দেওয়ার আশ্বাস দেন। পরে পুনরায় টোকেন চাইলে সেটিও না দিয়ে মালামাল নিরাপদে আছে বলে তাকে আশ্বস্ত করা হয়।
ভোর চারটার দিকে দুমকীর পায়রা টোলপ্লাজা সংলগ্ন বাসস্ট্যান্ডে নামার পর তিনি তার নির্ধারিত একটি লাগেজ ও মালামালের প্যাকেট খুঁজে পাননি। বাস কর্তৃপক্ষ লাগেজ বুঝিয়ে দিতে ব্যর্থ হলে তিনি জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে দুমকী থানা পুলিশ বাসটির তিনজন কর্মচারীকে আটক করে থানায় নিয়ে যায়।
বাসের হেলপার ও সুপারভাইজার লাগেজ হারানোর বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে। আটক সুপারভাইজার শাহিন (২৫)-এর বাড়ি সাতক্ষীরা সদর উপজেলায় এবং হেলপার লিটন (২২)-এর বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলায়। সুপারভাইজার শাহিন দাবি করেন, তিনি লাগেজের টোকেন দেওয়ার দায়িত্ব হেলপারকে দিয়েছিলেন, কিন্তু হেলপার যাত্রীকে টোকেন দেননি।
হানিফ পরিবহনের বরিশাল বিভাগের ম্যানেজার রানা তালুকদার বলেন, অভিযোগ পাওয়ার পর তিনি দুমকী থানায় এসে অভিযুক্তদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। সমাধান না হলে ভুক্তভোগী আইনগত ব্যবস্থা নিতে পারবেন।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দীন বলেন, অভিযোগের প্রেক্ষিতে বাসটির ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

হানিফ পরিবহন থেকে বিদেশফেরত যাত্রীর লাগেজ উধাও, আটক-৩

Update Time : ০৩:৩৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট করুন :