ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

‎দুমকীর যুবক লঞ্চের ধাক্কায় বাল্কহেড থেকে নদীতে পড়ে নিখোঁজ

সাউথ বাংলা ডেস্ক ||

নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড থেকে পড়ে পটুয়াখালীর দুমকী উপজেলার এক যুবক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ যুবকের নাম জহিরুল ইসলাম। তিনি দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ভাঙ্গা ব্রিজ এলাকার বাসিন্দা এবং আমির হাওলাদারের ছেলে।

স্থানীয় ও নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় জহিরুল ইসলাম বালুভর্তি বাল্কহেডের ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। ভোরের দিকে একটি যাত্রীবাহী লঞ্চ বাল্কহেডটিকে সজোরে ধাক্কা দিলে তিনি সহ অপর একজন শ্রমিক নদীতে পড়ে যান। ঘটনার পরপরই তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
খবর পেয়ে নৌ পুলিশ ও উদ্ধারকারী দল বুড়িগঙ্গা নদীতে উদ্ধার অভিযান শুরু করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ জহিরুল ইসলাম ও অপর শ্রমিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

‎এ ঘটনায় নিখোঁজের খবরে দুমকীর ভাঙ্গা ব্রিজ এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন এবং দ্রুত উদ্ধার কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন।

নৌ পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে সংবাদটি হালনাগাদ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

‎দুমকীর যুবক লঞ্চের ধাক্কায় বাল্কহেড থেকে নদীতে পড়ে নিখোঁজ

Update Time : ০৩:২৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট করুন :