ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

খালেদা জিয়া শুধু বিএনপির নয়, সর্বজনীন নেত্রী – বাবর

সাউথ বাংলা ডেস্ক ||

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছে, খালেদা জিয়া শুধু বিএনপির নয়,সর্বজনীন ভাবে সারা দেশের নেত্রী। দেশের এই ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন। তিনি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থের ব্যাপারে কখনো কোনো অপশক্তির সঙ্গে আপস করেননি। তাই এই মুহূর্তে দেশের এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা খুবই প্রয়োজন।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে নেত্রকোনার মদন উপজেলার বুড়াপীর মাজার প্রাঙ্গণে এক আলোচনাসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

লুৎফুজ্জামান বাবর বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির নয়, তিনি সর্বজনীনভাবে সারা দেশের নেত্রী। কেন উনাকে প্রয়োজন সে বিষয়ে আজকে বিস্তারিত বলতে চাইছি না। অন্য একদিন বলব। দেশে এখনো অনেক ষড়যন্ত্র বিদ্যমান রয়েছে।

তাই এসব ষড়যন্ত্র থেকে উত্তরণের জন্য খালেদা জিয়ার মতো নেত্রীর প্রয়োজন।
লুৎফুজ্জামান বাবর বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। হয়তো আজ-কালকের মধ্যে উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়া হবে। আমি আপনাদের কাছে নেত্রীর সুস্থতার জন্য দোয়া কামনা করছি, সবাই নেত্রীর জন্য দোয়া করবেন।

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনে আমার প্রথম কাজ হচ্ছে উন্নয়নের আন্দোলন, উন্নয়নের সংগ্রাম। আপনাদের সামনে উন্নয়নের নীতি নিয়ে এসেছি। বেকারত্বকে দূরকরণের রাজনীতি নিয়ে এসেছি। সামনে বড় চ্যালেঞ্জ বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি করা। প্রতিটি ঘরে দুই-তিনজন করে বেকার তরুণ-তরুণী রয়েছে।

কর্মসংস্থান তৈরি করে ওইসব বেকারদের চাকরি দিয়ে স্বাবলম্বী করতে হবে। অতীতে যেভাবে উন্নয়ন নিয়ে এসেছি, দোয়া করবেন সুযোগ পেলে আগামীতে আরো অনেক বেশি নিয়ে আসব।
সভায় উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালিকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেত্রকোনা প্রতিনিধি
০৫/১২/২০২৫

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

খালেদা জিয়া শুধু বিএনপির নয়, সর্বজনীন নেত্রী – বাবর

Update Time : ১০:১০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

প্রিন্ট করুন :